শিরোনাম

আন্দোলন ঘিরে সুর বদল সালমান খানের

প্রকাশনার সময়: ২৪ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

ভারতে প্রশ্নফাঁসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে অবস্থান কিছুটা বদলেছেন বলিউড তারকা সালমান খান। শুরুতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছিলেন তিনি। তবে এবার আন্দোলনকারীদের বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করেছেন এই অভিনেতা। একই সঙ্গে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসের ওপর আস্থা রাখার কথা জানিয়েছেন তিনি।  সদ্য সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় সালমান বলেন, শিক্ষার্থীদের শিক্ষাগত নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ বিবেচনায় তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। প্রশ্নফাঁসের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। এ কারণে আন্দোলনরত শিক্ষার্থীদের নিজেদের বাড়িতে ফিরে গিয়ে বাবা-মায়ের সঙ্গে থাকার অনুরোধ জানান সালমান।

মন্তব্য করুন