বাংলাদেশিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত
প্রায় দুই বছর ধরে বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা চালু হচ্ছে। আগামী রোববার (২৮ জুন) থেকে এ ভিসা চালু হবে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
এর আগে আজই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয় পত্র পেশ করেন নবনিযুক্ত হাইকমিশনার।
পরে তিনি যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।
মন্তব্য করুন

