শিরোনাম

এই সেই আমার পুরনো বান্ধবীরা

প্রকাশনার সময়: ২৫ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

 

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা অভিনয়ে আগের তুলনায় কম দেখা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় রয়েছেন। ব্যক্তিগত জীবন, পছন্দের বিষয় এবং জীবনের নানা আনন্দঘন মুহূর্ত তিনি প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

দীর্ঘ অভিনয়জীবনে নিজেকে সময়ের সঙ্গে মানিয়ে নতুনভাবে উপস্থাপন করে দর্শকদের ভালোবাসা ধরে রেখেছেন এই তারকা। নব্বইয়ের দশকে যাত্রা শুরু করা পূর্ণিমা এখনও সমানভাবে জনপ্রিয়।

বর্তমানে ফুটবল বিশ্বকাপের আমেজে মেতেছেন তিনি। বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি প্রিয় ফুটবল তারকা লিওনেল মেসির প্রতি নিজের ভালো লাগার কথাও বিভিন্ন সময়ে জানিয়েছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যতিক্রমধর্মী ভিডিও প্রকাশ করেছেন পূর্ণিমা। ভিডিওটির ক্যাপশনে ভালোবাসার ইমোজির সঙ্গে তিনি লিখেছেন, ‘এই সেই আমার বান্ধবীরা’।

ভিডিওতে দেখা যায়, প্রকৃতির স্নিগ্ধ পরিবেশে কয়েকজন নারীর সঙ্গে আনন্দময় সময় কাটাচ্ছেন অভিনেত্রী। একসঙ্গে ছবি তোলা, হাসি-আড্ডা এবং খুনসুটিতে মেতে উঠতে দেখা যায় সবাইকে। এ সময় পূর্ণিমার পরনে ছিল কমলা-কালো রঙের শাড়ি, চোখে সানগ্লাস এবং গলায় নান্দনিক গহনা।

ভিডিওর এক পর্যায়ে বন্ধুদের প্রতি তার আন্তরিকতা ও স্নেহপূর্ণ আচরণও নজর কাড়ে। সহজ-সরল ও প্রাণবন্ত উপস্থিতির কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছেন তিনি।

মন্তব্যের ঘরে অনেকেই পূর্ণিমার বিনয়ী ব্যক্তিত্ব, স্বাভাবিক জীবনধারা এবং মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়ার গুণের প্রশংসা করেছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

এই সেই আমার পুরনো বান্ধবীরা

গুঞ্জনই সত্যি, মা হচ্ছেন সামান্থা

নতুন সিনেমায় নওশাবা, আছেন নির্মাণেও

বিয়ের সাজে বুবলী