সিলেটের সন্তান ফরহাদ লিমন নিউইয়র্ক পুলিশে যোগদান
সিলেটের বিয়ানীবাজার উপজেলার কৃতি সন্তান ফরহাদ লিমন আনুষ্ঠানিকভাবে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (NYPD)-এর কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বিয়ানীবাজার, সিলেট এবং সমগ্র বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের এক অনন্য দৃষ্টান্ত।
পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ফরহাদ লিমন দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং নিষ্ঠার মাধ্যমে বিশ্বের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ আইনশৃঙ্খলা বাহিনী NYPD-তে যোগদানের স্বপ্ন পূরণ করেছেন।
তার এ সাফল্যের খবর প্রকাশের পর বিয়ানীবাজারসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। শিক্ষাবিদ, সমাজসেবী, সহপাঠী ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালন করে ফরহাদ লিমন বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন।
প্রবাসে বাংলাদেশিদের ক্রমবর্ধমান সাফল্যের ধারাবাহিকতায় ফরহাদ লিমনের এই অর্জন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
(টিএসএম)
মন্তব্য করুন

