শিরোনাম

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

প্রকাশনার সময়: ১৫ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

ষষ্ঠবারের মতো বিশ্বকাপের মঞ্চে নামছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বিশেষ পরিবর্তন না আসলে এটিই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। তবে ফুটবলের জাদুকরকে নিয়ে আরও একবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে বুক বেঁধেছে আর্জেন্টিনা। কিন্তু সেই স্বপ্নপূরণ হোক, তা একেবারেই চাইছেন না ইংল্যান্ডের ডিফেন্ডার ড্যান বার্ন।

নিউক্যাসল ইউনাইটেডে খেলা এই সেন্টারব্যাক এক সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। ইংল্যান্ডের এই তারকা বলেন, ‘আমি আশা করছি মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না। ওর হাতে আর ট্রফি দেখতে চাই না। আর্জেন্টিনা গতবার চ্যাম্পিয়ন হয়েছে, এবার অন্য কেউ জিতুক।’

মেসির হাতে কেন শিরোপা দেখতে চান না, তার কারণও ব্যাখ্যা করেছেন ড্যান বার্ন। তিনি আরও বলেন, ‘মেসি ফুটবলের প্রায় সবই জিতেছে। এবার বাকিদের সুযোগ পাওয়া উচিত। ফুটবল দেবতারাও চাইবেন, এবার নতুন কোনো দল চ্যাম্পিয়ন হোক। নইলে বিশ্বকাপের উত্তেজনাই কমে যাবে।’

বার্নের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। একাংশ মনে করছেন, তিনি কেবল নিজের মত প্রকাশ করেছেন। আবার অন্যদের মতে, আর্জেন্টিনার শক্তি ও মেসির প্রভাবকে কেন্দ্র করেই এমন প্রতিক্রিয়া এসেছে, যেখানে ইউরোপীয় দলগুলোর চাপ স্পষ্ট।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের

প্রথমার্ধ শেষে ব্রাজিল ১ : মরক্কো ১