প্রথমার্ধ শেষে ব্রাজিল ১ : মরক্কো ১

প্রকাশনার সময়: ১৪ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

 

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে ব্রাজিল ও মরক্কোর মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচের প্রথমার্ধ শেষে স্কোর ১-১ সমতা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে এগিয়ে যায় মরক্কো, পরে সমতায় ফেরে ব্রাজিল।

ম্যাচের ২১তম মিনিটে ইসমাইল সাইবারির দুর্দান্ত চিপ শটে গোল করে এগিয়ে যায় মরক্কো। ব্রাজিলের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোলটি করেন তিনি। এরপর ৩২তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সমতা ফেরায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রুনো গিমারাইসের তৈরি করা আক্রমণ থেকে দারুণ ফিনিশিং করেন ভিনি।

প্রথম ২৫ মিনিটে মরক্কোই ছিল বেশি আক্রমণাত্মক। বল দখল ও সুযোগ তৈরিতে তারা ব্রাজিলকে চাপে রাখে এবং গোলরক্ষক অ্যালিসনকে কয়েকবার পরীক্ষা নেয়। তবে ড্রিংকস ব্রেকের পর ধীরে ধীরে ম্যাচে ফেরে ব্রাজিল এবং আক্রমণে ধার বাড়ায়।

নেইমার চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি। ফলে আক্রমণের মূল দায়িত্ব ভিনিসিয়ুস জুনিয়রের কাঁধেই রয়েছে।

বর্তমানে ম্যাচটি হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরিণত হয়েছে। দ্বিতীয়ার্ধে যে দল সুযোগগুলো ভালোভাবে কাজে লাগাতে পারবে, তারাই তিন পয়েন্টের দিকে এগিয়ে যাবে।

বিরতির স্কোর:
ব্রাজিল ১-১ মরক্কো
⚽ ভিনিসিয়ুস জুনিয়র (৩২')
⚽ ইসমাইল সাইবারি (২১')

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের

প্রথমার্ধ শেষে ব্রাজিল ১ : মরক্কো ১