হাদি হত্যার স্বীকারোক্তি দিলেন ফয়সাল
হাদির হত্যার প্রধান আসামি ফয়সাল-আলমগীর ভারত থেকে গ্রেফতার
পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) গ্রেফতার করেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদকে। গ্রেফতারকৃত অন্য একজন হলেন আলমগীর হোসেন।
রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় ভারতীয় সংবাদ সংস্থা এএনআই তাদের পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। পোস্টে এসটিএফের এক সংবাদ বিজ্ঞপ্তি উদ্ধৃত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাহুল বা ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরিচয় অনুযায়ী, ফয়সাল ৩৭ বছর বয়সী পটুয়াখালী জেলার বাসিন্দা, আর আলমগীর হোসেন ৩৪ বছর বয়সী ঢাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, তারা বাংলাদেশে রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যা করে পালিয়ে যায় এবং এরপর মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে।
পুলিশ এ ঘটনায় আরও তদন্ত চালাচ্ছে এবং হত্যাকাণ্ডে জড়িত অন্য সহযোগীদের খুঁজে বের করার চেষ্টা করছে।
মন্তব্য করুন

