শিরোনাম

ঈদের আগে কমলো স্বর্ণের দাম, ভরিতে কত

প্রকাশনার সময়: ৯ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা।

সোমবার (৯ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বাজুস। সংস্থাটি জানায়, নতুন নির্ধারিত মূল্য আজ সকাল ১০টা থেকে দেশের বাজারে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হবে ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকায়। ১৮ ক্যারেট স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হবে ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকায়।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় কাঁচা স্বর্ণের দামের ওঠানামার ওপর ভিত্তি করেই সময়ে সময়ে স্বর্ণের দাম সমন্বয় করা হয়।

মন্তব্য করুন