নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’, একাধিক প্রার্থীকে হারানো হয়েছে :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় নির্বাচনের ফলাফলে ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে এবং পরিকল্পিতভাবে আমাদের একাধিক প্রার্থীকে পরাজিত করা হয়েছে। তবে গণতন্ত্র ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার স্বার্থে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন।
রোববার (৮ মার্চ) বিকেলে বরিশাল নগরের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টি বরিশাল বিভাগ কতৃক আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের ফলাফলে কারচুপির কারণে এনসিপির একাধিক প্রার্থীকে পরাজিত দেখানো হয়েছে। এর মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারী ও সারজিস আলমসহ কয়েকজন নেতার নাম উল্লেখ করেন তিনি। একইভাবে ১১ দলীয় জোটের কয়েকজন প্রার্থীকেও পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
মন্তব্য করুন

