ফাইনালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল নিউজিল্যান্ড
রোপা নির্ধারণী মহারণে টস ভাগ্য সহায় হলো New Zealand national cricket team–এর। টস জিতে স্বাগতিক India national cricket team–কে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন কিউই অধিনায়ক Mitchell Santner।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালেও টস জিতেছিল নিউজিল্যান্ড। সেদিন রান তাড়ায় প্রোটিয়াদের সহজেই হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা। ফাইনালেও সেই চেনা কৌশলেই হাঁটতে চাইছে কিউইরা।
টস জয়ের পর স্যান্টনার বলেন, ‘এমন একটি রাতের জন্যই আমরা ক্রিকেট খেলি। আশা করছি দারুণ একটি ম্যাচ হবে এবং আমরা মাঠে আমাদের সেরাটা উপহার দিতে পারব।’
অন্যদিকে টস হারলেও শুরুতে ব্যাটিংয়ের সুযোগ পাওয়ায় আপত্তি নেই ভারতীয় শিবিরের। অধিনায়ক Suryakumar Yadav জানিয়েছেন, টস জিতলেও তারাও আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিতেন। বড় মঞ্চে স্কোরবোর্ডে রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলার পরিকল্পনা ভারতের।
মেগা ফাইনালের জন্য নিউজিল্যান্ড একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। Cole McConchie–এর জায়গায় দলে সুযোগ পেয়েছেন পেসার Jacob Duffy।
তবে ভারত তাদের উইনিং কম্বিনেশন ধরে রেখেছে। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে সূর্যকুমারের দল। অর্থাৎ স্পিনার Varun Chakravarthy আজও নিজের জায়গা ধরে রেখেছেন।
মন্তব্য করুন

