শিরোনাম

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দু’জন ভারতে গ্রেফতার

প্রকাশনার সময়: ৮ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দু’জন ভারতে গ্রেফতার

বাংলাদেশে আলোচিত হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ দু’জনকে ভারতে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই (ANI) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ অভিযানে তাদের আটক করে। গ্রেফতারকৃতদের পরিচয় যাচাই ও আইনি প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

এদিকে হাদি হত্যাকাণ্ডের ঘটনায় এর আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত চালিয়ে আসছিল। গ্রেফতারের ঘটনায় মামলার তদন্তে নতুন অগ্রগতি হবে বলে ধারণা করা হচ্ছে।

তবে তাদের কখন এবং কীভাবে ভারতে প্রবেশ করেছিল—সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে আরও তথ্য সংগ্রহ করছে।

মন্তব্য করুন