আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন, দাবি ইস রায়েলি মিডিয়ায়
ইসরায়েলি টেলিভিশন চ্যানেল Channel 12 দাবি করেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর যৌথ হামলায় নিহত হয়েছেন।
চ্যানেলটির বরাতে জানানো হয়, নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র তাদের জানিয়েছে—প্রাপ্ত তথ্য থেকে খামেনির মৃত্যুর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
এর আগে একই গণমাধ্যম এক প্রতিবেদনে বলেছিল, হামলায় খামেনি অন্তত আহত হয়েছেন। সর্বশেষ তথ্যে তারা গোপন সূত্রের বরাতে তার মৃত্যুর দাবি করছে।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম The New York Times স্যাটেলাইট থেকে তোলা একটি ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, হামলার পর খামেনির বাসভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে বলে দাবি করা হয়েছে।
চ্যানেল-১২ আরও জানিয়েছে, কয়েক ঘণ্টার মধ্যে ইরান খামেনির একটি ভাষণ প্রচার করতে পারে। তবে তাদের দাবি, ওই ভাষণটি হামলার আগেই রেকর্ড করা ছিল।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, আজকের হামলায় ইরানের সরকার ও সামরিক বাহিনীর একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা গুরুতর ক্ষতির মুখে পড়েছেন।
সূত্র: The Times of Israel
মন্তব্য করুন

