শিরোনাম

নাসিরুদ্দিন পাটোয়ারীর উপর ডিম নিক্ষেপ সম্পর্কে যা জানা গেল

প্রকাশনার সময়: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

গত জানুয়ারিতে রাজধানীর একটি নির্বাচনী প্রচার কর্মসূচিতে ময়লা পানি ও ডিম নিক্ষেপের একটি ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে।

ওই ফটোকার্ডে নাসীরুদ্দীন পাটওয়ারী–কে নিয়ে ‘নিজের ভাড়াটে কর্মী দিয়ে নিজের গায়ে ডিম ফেলে মির্জা আব্বাসের ওপর দোষ চাপালেন নাসীরুদ্দীন পাটোয়ারী’—এমন শিরোনাম ব্যবহার করা হয়। ফটোকার্ডটিতে মূলধারার গণমাধ্যম যমুনা টিভি–এর লোগো সংযুক্ত থাকায় অনেকেই একে প্রকৃত সংবাদ হিসেবে ধরে নেন।

তবে যাচাইয়ে দেখা যায়, এই তথ্য সত্য নয়। ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার–এর অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, জাতীয় নাগরিক পার্টি–র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস–কে কেন্দ্র করে যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি।

অনুসন্ধানকালে যমুনা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল পর্যালোচনা করেও আলোচিত দাবির পক্ষে কোনো প্রতিবেদন বা ফটোকার্ডের অস্তিত্ব পাওয়া যায়নি। পাশাপাশি, ভাইরাল হওয়া ফটোকার্ডটির নকশা ও ফন্ট বিশ্লেষণে যমুনা টিভির নিয়মিত ব্যবহৃত ফটোকার্ড ডিজাইনের সঙ্গে স্পষ্ট অমিল ধরা পড়ে।

সব মিলিয়ে প্রাপ্ত তথ্য ও বিশ্লেষণ থেকে নিশ্চিত হওয়া যায়, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে যমুনা টিভির লোগো সংযুক্ত করে আলোচিত ফটোকার্ডটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে।

অতএব, ‘নিজের ভাড়াটে কর্মী দিয়ে নিজের গায়ে ডিম ফেলে মির্জা আব্বাসের ওপর দোষ চাপালেন নাসীরুদ্দীন পাটোয়ারী’ শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাবেক মেয়র আইভীর ৫ মামলায় হাইকোর্টে জামিন