শিরোনাম

জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশনার সময়: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিয়েছেন তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–এ পৌঁছান।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে সবাই একত্রিত হয়েছেন। নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার যাত্রা শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তার বক্তব্যে তিনি বলেন, বহু মানুষের ত্যাগ ও নির্যাতনের বিনিময়ে আজ দেশে গণতন্ত্র ফিরে এসেছে।

তিনি আরও বলেন, দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। আল্লাহর নামে শপথ নিয়ে আগামী দিনে জনগণের ভাগ্য পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি দেশের মানুষের কল্যাণে কাজ করার তৌফিক কামনা করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাবেক মেয়র আইভীর ৫ মামলায় হাইকোর্টে জামিন