শিরোনাম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

প্রকাশনার সময়: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪১ অপরাহ্ন

সৌদি আরবে ওমরাহ করে কাতারে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে মদিনা থেকে মক্কা ফেরার পথে কাতার সীমান্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন- চট্টগ্রামের হাটহাজারীর শাহ আলম, নোয়াখালীর জাকির হোসেন ও সিলেটের কবির আহমদ। 

তারা কাতার থেকে মক্কায় ওমরাহ পালন ও মদিনা জিয়ারত করতে গিয়েছিলেন তারা। 

নিহতদের মরদেহ কাতার সীমান্তের একটি সরকারি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। 

মন্তব্য করুন