শ্রমবাজার খোলার বিষয়ে সুখবর দিলো মালয়েশিয়া
প্রয়োজন অনুযায়ী বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় শ্রম বাজার খোলার বিষয়ে রাজি হয়েছে মালয়েশিয়া। বৃহস্পতিবার (৯ এপ্রিল) পুত্রজায়ায় বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে শ্রম অভিবাসন নিয়ে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উভয় পক্ষ দ্রুত সময়ের মধ্যে শ্রম বাজার খোলার বিষয়ে সম্মত হয়েছে।
বৈঠকে মালয়েশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির মানবসম্পদ মন্ত্রী দাতো রমনন রামকৃষ্ণন। বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
প্রতিনিধিদলের বৈঠকের পর মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে জানায়, উভয় পক্ষ একটি স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও বাস্তবসম্মত কাঠামোর মাধ্যমে সহযোগিতা জোরদার করার বিষয়ে তাদের যৌথ অঙ্গীকার ব্যক্ত করেছেন, যা বিদ্যমান নিয়োগ সংক্রান্ত প্রতিবন্ধকতাগুলো মোকাবিলার পাশাপাশি নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করবে।
মন্তব্য করুন

