শিরোনাম

 ঈদের পর দেশে স্বর্ণের দামে বড় পতন

প্রকাশনার সময়: ২ জুন ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দরপতনের প্রভাব স্থানীয় বাজারে পড়ায় মূল্যবান এই ধাতুটির দাম উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে বলে জানিয়েছে বাজুস। নতুন দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

মন্তব্য করুন