শিরোনাম

ঘুরতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন দুই বন্ধু

প্রকাশনার সময়: ১ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন

যশোরের মণিরামপুরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। রোববার (৩১ মে) রাত ৯টার দিকে উপজেলার খেদাপাড়া এলাকার তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাদড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রাকিব হোসেন (২৭) এবং কামরুজ্জামানের ছেলে মেহেদী হাসান জনি (২৬)। তাদের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতদের বন্ধু আব্দুর রাজ্জাক পিন্টু জানান, রাকিব যশোর শহরের একটি ওষুধের ফার্মেসিতে চাকরি করতেন এবং মেহেদী ঢাকার পাকিজা কোম্পানিতে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে তারা গ্রামের বাড়িতে এসেছিলেন। রোববার সন্ধ্যার পর দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন রাকিব।

রাত ৯টার দিকে রাজগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে খেদাপাড়া তালতলা এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে তাদের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হন।

মন্তব্য করুন