সাংবাদিককে গালিগালাজ ও গ্রেপ্তারের নির্দেশ : ওসির অপসারণ দাবি আরপিইউজের
নীলফামারীর কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলামের বিরুদ্ধে সাংবাদিককে গালিগালাজ ও গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)। একই সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে তাকে অপসারণের দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার বিষয়ে তথ্য সংগ্রহ করতে কিশোরগঞ্জ থানায় যান দৈনিক কালবেলার রংপুর প্রতিনিধি রেজওয়ান কবির রনি এবং দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জহির রায়হান। এ সময় থানার ওসি তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন, গালিগালাজ করেন এবং তাদেরকে গ্রেপ্তারের নির্দেশ দেন।
বুধবার (৩১ জুলাই) দুপুরে এক বিবৃতিতে রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক এবং সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান এই ঘটনার তীব্র নিন্দা জানান।
মন্তব্য করুন

