দেখুন আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী:
-
আজ বুধবার (২৭ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।
-
পরবর্তী ২৪ ঘণ্টায়: রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা।
-
২৮ মে: রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগে বেশি বৃষ্টি।
-
২৯ মে: ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে কিছু জায়গায়।
-
৩০ মে: চট্টগ্রাম বিভাগে কিছু জায়গায় ভারি বৃষ্টি হতে পারে।
বর্ধিত পূর্বাভাস: পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
মন্তব্য করুন

