সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছর কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানা
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড ও ৫০ কোটি টাকা জরিমানার আদেশ দিয়েছেন চট্টগ্রামের আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিভাগীয় স্পেশাল জজ আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে মামলাটির ৩৬ আসামির মধ্যে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের মধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রী ও ব্যাংকটির সাবেক চেয়ারম্যান রুখমিলা জামান, ব্যাংকটির সাবেক পরিচালক এবং সাবেক কর্মকর্তারা রয়েছেন। বাকি ১৯ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ না থাকায় তাদের খালাস দিয়েছেন আদালত।
মন্তব্য করুন

