১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা, নতুন মূল্য ১,৫২৮ টাকা
জুলাই মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১,৫২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গত জুন মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১,৮৮৫ টাকা। নতুন এ মূল্য বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা থেকে কার্যকর হবে।
বৃহস্পতিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন মূল্য ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান।
তিনি জানান, আন্তর্জাতিক বাজারে সৌদি সিপি (Saudi CP) কমে যাওয়ায় দেশের এলপিজির দামও হ্রাস করা হয়েছে। তবে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা পুরোপুরি না কাটায় জাহাজ ভাড়া এখনো স্বাভাবিক হয়নি। পরিবহন ব্যয় আরও কমলে এলপিজির দাম আরও কমানোর সুযোগ তৈরি হতে পারে।
বিইআরসি চেয়ারম্যান আরও বলেন, গত দুই মাসে সরকার নির্ধারিত মূল্য ১,৮৮৫ টাকা থাকলেও বাজারে অনেক ভোক্তা প্রায় ২০০ টাকা কম দামে এলপিজি সিলিন্ডার কিনতে পেরেছেন।
মন্তব্য করুন
