মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মাদকের অপব্যবহার এবং পাচার শুধু আইন প্রয়োগ করে মোকাবিলা করা সম্ভব নয়। বরং সমাজের সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি উদ্যানে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি৷
তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং এটা পরিবার, সমাজ ও অর্থনীতির ওপর গভীর প্রভাব ফেলে৷ সাম্প্রতিক এক গবেষণায় দেশে গেছে দেশে ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদক গ্রহণ করছেন৷ এটা মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ৷
মন্তব্য করুন

