শিরোনাম

ভারতের নতুন সেনাপ্রধান হলেন জেনারেল ধীরাজ শেঠ

প্রকাশনার সময়: ১ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

ভারতেন নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ। গতকাল মঙ্গলবার এই পদে নিয়োগপ্রাপ্তির মাধ্যমে ভারতের ৩১তম সেনাপ্রধান হিসেবে পূর্বসূরী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হলেন তিনি।

ভারতের মহারাষ্ট্র রাজ্যের খড়কওয়াসলা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক শিক্ষার্থী ধীরাজ শেঠ ১৯৮৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। প্রায় চার দশকব্যাপী ক্যারিয়ারে তিনি অপারেশনাল, কৌশলগত, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি ও দীর্ঘমেয়াদী রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

মন্তব্য করুন