জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ
জুন মাসে গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ এবং সাম্প্রতিক লোডশেডিং পরিস্থিতি নিয়ে বিদ্যুৎ বিভাগের মতবিনিময় ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অভিযোগগুলো দ্রুত তদন্ত করে সমাধান এবং গ্রাহকসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়।
বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখের সভাপতিত্বে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, সারাদেশের জেলা প্রশাসক (ডিসি) এবং বিভিন্ন বিদ্যুৎ বিতরণী সংস্থা ও কোম্পানির কর্মকর্তারা অংশ নেন।
সভায় অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগের কারণ অনুসন্ধান, লোডশেডিং নিয়ে মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং সৌরবিদ্যুৎ ব্যবস্থায় নেট মিটার স্থাপনের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, জুন মাসে দেশের বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্যসংখ্যক গ্রাহক অতিরিক্ত বিদ্যুৎ বিল পেয়েছেন বলে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ উঠে এসেছে। এ বিষয়ে বিতরণী কোম্পানিগুলোর প্রধানদের মতামত ও ব্যাখ্যা জানতে চাওয়া হয়।
মন্তব্য করুন
