শিরোনাম

স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপে ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আর কোরবানি হচ্ছে না, ফিরল খামারে

প্রকাশনার সময়: ২৭ মে ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

 

নারায়ণগঞ্জের আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে শেষ পর্যন্ত কোরবানি দেওয়া হচ্ছে না। অতিরিক্ত জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় ক্রেতাকে টাকা ফেরত দিয়ে মহিষটিকে আবারও খামারে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (২৭ মে) গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ওঠা মহিষটিকে ঘিরে মানুষের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। কেরানীগঞ্জের এক ক্রেতার কাছে বিক্রি হলেও পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। আপাতত মহিষটি আগের মতোই নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে লালন-পালন করা হবে।

নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া এগ্রো ফার্মে পালিত প্রায় ৭০০ কেজি ওজনের এই বিরল অ্যালবিনো মহিষটি সাদা লোম ও বিশেষ ধরনের চুলের বিন্যাসের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। অনেকের কাছে এর অবয়ব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর সঙ্গে মিল থাকায় খামার কর্তৃপক্ষ এর নাম রাখে ‘ডোনাল্ড ট্রাম্প’।

মহিষটি ভাইরাল হওয়ার পর দেশজুড়ে বিভিন্ন এলাকা থেকে মানুষ সেটিকে দেখতে খামারে ভিড় করেন। দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে, যা মহিষটিকে আরও আলোচনায় নিয়ে আসে।

মন্তব্য করুন