শিরোনাম

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াতের সেক্রেটারি

প্রকাশনার সময়: ১৯ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

হৃদরোগসহ নানা জটিলতায় অসুস্থ মির্জা আব্বাস, মালয়েশিয়ার হাসপাতালে দেখতে গেলেন মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে মালয়েশিয়ায় চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক জটিলতা বৃদ্ধি পাওয়ায় তাঁকে কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টার-এ ভর্তি করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই হৃদরোগ, ডায়াবেটিস ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন মির্জা আব্বাস। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে মালয়েশিয়ায় নেওয়া হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

অসুস্থ এই বিএনপি নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবগত হন।

পরে মিয়া গোলাম পরওয়ার মহান আল্লাহর দরবারে মির্জা আব্বাসের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন। তিনি বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে মির্জা আব্বাসের অবদান গুরুত্বপূর্ণ এবং তাঁর দ্রুত সুস্থতা দেশবাসীর প্রত্যাশা।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (এমপি)।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর