শিরোনাম

২০৮ প্রবাসী জুলাই যোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল

প্রকাশনার সময়: ৪ মে ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

জুলাই আন্দোলনে ভূমিকার রাখার কারণে প্রবাসে কারা নির্যাতন ভোগ করে দেশে ফিরে আসা ২০৮ প্রবাসী জুলাই যোদ্ধার প্রত্যেককে কেন ২৫ লাখ  টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।

মন্তব্য করুন