শিরোনাম

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

প্রকাশনার সময়: ৩ মে ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। রবিবার (৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ ভবন-এর শপথ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাঁদের শপথবাক্য পাঠ করান।

এর আগে, গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সদস্যের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

প্রকাশিত গেজেট অনুযায়ী, সংরক্ষিত নারী আসনগুলো দল ও জোটভিত্তিক বণ্টনের মাধ্যমে নির্ধারিত হয়। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র হিসেবে ১ জন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

মন্তব্য করুন