শিরোনাম

ফের শাকিব-সাবিলার রসায়ন, রকস্টারের পোস্টারে চমক

প্রকাশনার সময়: ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

মেগাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। বিশেষ করে এই সিনেমায় শাকিবের নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে গত কয়েক মাস ধরে ছিল নানা জল্পনা। অবশেষে সব গুঞ্জনের ইতি টেনে প্রকাশ্যে এলো সিনেমার নতুন পোস্টার। এতে শাকিবের বিপরীতে দেখা গেছে সাবিলা নূরকে। এর মাধ্যমে ‘তাণ্ডব’ সিনেমার পর দ্বিতীয়বারের মতো পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন শাকিব ও সাবিলা। 

বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে পোস্টারটি শেয়ার করেছেন শাকিব খান। দেখা যায়, নায়কের ড্র্যাডলক হেয়ার স্টাইল ও ট্যাটু করা ‘রকস্টার’ লুকের পাশে সাবিলার উপস্থিতি; যা এক রোম্যান্টিক আবহের ইঙ্গিত দিচ্ছে। পোস্টারের ক্যাপশনে মেগাস্টার লিখেছেন, ‘জ্বলে আগুন, থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সাথে...’

পোস্টারটি প্রকাশের পর থেকেই ভক্ত ও দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। পোস্টারের কমেন্ট বক্সে জমা পড়ছে অসংখ্য মন্তব্য। এক ভক্ত মন্তব্য করেছেন, শাকিব-সাবিলা জুটি মানেই নতুন কিছু, পোস্টারটি এক কথায় দারুণ! আরেকজন লিখেছেন, ঈদের সিনেমার জন্য এখন থেকেই অপেক্ষা শুরু হলো। উল্লেখ্য, বড় বাজেটের এই সিনেমাটি আগামী ঈদুল আজহায় দেশজুড়ে মুক্তি পাবে বলে জানা গেছে।

মন্তব্য করুন