শিরোনাম

নায়িকার কোমড়ে হাত রেখে, সমালোচনার মুখে শাকিব খান

প্রকাশনার সময়: ২ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

বড়পর্দায় জনপ্রিয় অভিনেতা দেবের বিপরীতে অভিষেকের পর থেকেই ক্যারিয়ারে নতুন মোড় নেন জ্যোতির্ময়ী কুণ্ডু। শুরুতে ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়ার পর তিনি সুযোগ পান শাকিব খানের সঙ্গে ‘প্রিন্স’ সিনেমায় নায়িকা হিসেবে কাজ করার। একই ছবিতে আরেক নায়িকা হিসেবে ছিলেন তাসনিয়া ফারিন।

সম্প্রতি ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমাটি প্রত্যাশিত সাফল্য পায়নি। মুক্তির পর থেকেই বিভিন্ন প্রযুক্তিগত ত্রুটি নিয়ে সমালোচনার মুখে পড়ে ছবিটি। এরই প্রেক্ষিতে ঢাকার উত্তরার একটি প্রেক্ষাগৃহে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়ে শাকিব খান ছবির ব্যর্থতার দায় স্বীকার করেন।

তিনি বলেন, গল্প শোনার সময় মনে হয়েছিল ‘প্রিন্স’ তার ক্যারিয়ারের অন্যতম বড় সিনেমা হতে যাচ্ছে। তবে সময়ের সীমাবদ্ধতার কারণে সেই প্রত্যাশা পূরণ করা সম্ভব হয়নি বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে নির্মাতাসহ সংশ্লিষ্ট সবার পক্ষ থেকে দুঃখপ্রকাশ করেন এবং ভবিষ্যতে এসব ত্রুটি সংশোধনের আশ্বাস দেন।

তবে ওই প্রদর্শনীতে অভিনেতার আচরণ নিয়েই বেশি আলোচনা তৈরি হয়েছে। উপস্থিত দর্শকদের নজরে আসে, শাকিব খান বারবার জ্যোতির্ময়ী কুণ্ডুর কোমরে হাত রাখছেন, যা নিয়ে নায়িকার অস্বস্তি প্রকাশ পায়। কয়েকবার হাত সরানোর চেষ্টা করলেও পরিস্থিতি অপরিবর্তিত থাকে। বিষয়টি নিয়ে মন্তব্য জানতে চাইলে জ্যোতির্ময়ী এড়িয়ে যান।

একই অনুষ্ঠানে তাসনিয়া ফারিনের সঙ্গেও অনুরূপ একটি ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, শাকিব তার কাঁধে হাত রাখতে চাইলে ফারিন তাৎক্ষণিকভাবে হাত সরিয়ে দেন।

এই ঘটনার পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এমন আচরণকে অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন এবং তারকাদের আরও সংযত থাকার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন