শিরোনাম

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার

প্রকাশনার সময়: ৭ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গভীর রাতে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডে অবস্থিত তার বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে।

আটকের পর তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং সেখানে জিজ্ঞাসাবাদ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। তবে ঠিক কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি প্রথমবার জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে এ দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পরও তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন।

রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হওয়া এই রাজনীতিক ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর স্পিকারের পদ থেকে সরে দাঁড়ান।

মন্তব্য করুন