জরুরী বৈঠকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা
সংবিধান সংস্কার ও দেশের চলমান জ্বালানি সংকটের বিষয়ে জরুরি বৈঠকে বসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।
মঙ্গলবার (সকাল ১০টা) রাজধানীর মগবাজারে অবস্থিত আল-ফালাহ মিলনায়তনে এ বৈঠক শুরু হয়।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি সংকট নিরসনের দাবিতে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠক শেষে দুপুরে একই স্থানে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বৈঠকের সিদ্ধান্ত ও বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
মন্তব্য করুন

