ইরাকে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত : ঘরে-বাইরে চাপে ট্রাম্প
মাঝ-আকাশে জ্বালানি সরবরাহ। ১৯ ফেব্রুয়ারি পশ্চিম আলাস্কার আকাশে একটি এফ-১৬ যুদ্ধবিমানের ট্যাঙ্কে জ্বালানি ভরে দিচ্ছে একটি কেসি-১৩৫ রিফুয়েলিং ট্যাঙ্কার। ছবি : মার্কিন প্রতিরক্ষা দপ্তর।
মধ্যপ্রাচ্যের আকাশে যখন ইরানের ক্ষেপণাস্ত্র আর ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের গর্জন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখনই এক অভাবনীয় যান্ত্রিক বিপর্যয়ের মুখে পড়ল মার্কিন বিমান বাহিনী। ‘অপারেশন এপিক ফিউরি’র অংশ হিসেবে পশ্চিম ইরাকের আকাশে ওড়ার সময় বিধ্বস্ত হয়েছে মার্কিন সামরিক শক্তির অন্যতম স্তম্ভ— একটি ‘KC-135 রিফুয়েলিং এয়ারক্রাফট’।
যুদ্ধবিমানের প্রাণশক্তি জোগানো এই বিশালকার জ্বালানি সরবরাহকারী বিমানের পতন কেবল কারিগরি ক্ষতিই নয়, বরং ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে যুক্তরাষ্ট্রের জন্য এক বিশাল কৌশলগত ও মানসিক ধাক্কা। কোনো শত্রুভাবাপন্ন দেশের হামলা ছাড়াই মাঝ-আকাশে দুই বিমানের এই সম্ভাব্য সংঘর্ষ এখন পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করে দিয়েছে।
বৃহস্পতিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) এক সংক্ষিপ্ত বিবৃতিতে নিশ্চিত করে যে, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে যৌথ সামরিক অভিযান চলাকালীন ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি বিশালাকার জ্বালানি সরবরাহকারী বিমান (Refueling Aircraft) বিধ্বস্ত হয়েছে।
ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাথে যৌথ অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালীন পশ্চিম ইরাকে যুক্তরাষ্ট্রের একটি বিশাল KC-135 রিফুয়েলিং এয়ারক্রাফট বিধ্বস্ত হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) নিশ্চিত করেছে, এটি কোনো শত্রুভাবাপন্ন হামলা বা নিজেদের ভুলের কারণে ঘটেনি, বরং সম্ভবত অন্য বিমানের সাথে সংঘর্ষে এই দুর্ঘটনা। দুর্গম এলাকায় বর্তমানে চিরুনি তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।
‘বিমানে থাকা আরোহীদের মধ্যে কেউ বেঁচে আছেন কি না বা প্রাণহানি ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।’ মার্কিন সেন্ট্রাল কমান্ড বিবৃতিতে জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রের একটি KC-135 রিফুয়েলিং (জ্বালানি সরবরাহকারী) বিমান নিখোঁজ বা বিধ্বস্ত হওয়ার বিষয়ে সেন্ট্রাল কমান্ড অবগত আছে।’
মন্তব্য করুন

