শিরোনাম

হামীমকে ছাত্রদল থেকে অব্যাহতি

প্রকাশনার সময়: ৪ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম–কে তার সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (৪ মার্চ) কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক শেখ তানভীর বারী হামিমকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

মন্তব্য করুন