ইবিতে শিক্ষিকাকে জবাই করে হত্যা, পরে নিজের গলায় ছুরি চালালেন কর্মচারী

প্রকাশনার সময়: ৪ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)-এর সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা-কে নিজ কক্ষে গলায় ছুরি চালিয়ে হত্যা করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমান। পরে তিনি নিজেও নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

বুধবার (৪ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সমাজকল্যাণ বিভাগে এ লোমহর্ষক ঘটনা ঘটে।

খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনের রক্তাক্ত দেহ উদ্ধার করে। পরে বিকেল ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় শিক্ষিকা আসমা সাদিয়া রুনা ও হামলাকারী কর্মচারী ফজলুর রহমানকে বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়া সদর হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষিকাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন