শিরোনাম

ইরানে নোবেল শান্তি পুরস্কারজয়ী মোহাম্মাদির ছয় বছরের কারাদণ্ড

প্রকাশনার সময়: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

ইরানের নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মাদিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। রোববার নার্গিসকে ওই কারাদণ্ড দেওয়া হয়েছে বলে তার একজন আইনজীবী ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন।

আইনজীবী মোস্তাফা নিলি বলেন, অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমাবেশ ও যোগসাজশের অভিযোগে নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মাদিকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তার ওপর দেশত্যাগে দুই বছরের নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ওই সাজার পাশাপাশি প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে মোহাম্মাদিকে আরও দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে দুই বছরের জন্য দেশটির পূর্বাঞ্চলীয় সাউথ খোরাসান প্রদেশের খোসফ শহরে নির্বাসনে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

লাখ লাখ উটকে কেন পাসপোর্ট দিচ্ছে সৌদি আরব?