কুমার শানুর পক্ষেই রায় দিলেন আদালত

প্রকাশনার সময়: ২৩ জানুয়ারী ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছিলেন ভারতের প্রখ্যাত গায়ক কুমার শানু। গায়কের করা এই মামলায় তার পক্ষেই রায় দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন যে, রীতা ভট্টাচার্য যেন কুমার শানুর বিরুদ্ধে ভবিষ্যতে আর কোনো মানহানিকর মন্তব্য না করেন। 

গত কয়েক মাস ধরে বিভিন্ন সাক্ষাৎকারে কুমার শানুর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন রীতা ভট্টাচার্য। তিনি দাবি করেন, অন্তঃসত্ত্বা থাকাকালীন তাকে অত্যন্ত কষ্টে দিন কাটাতে হয়েছে এবং সে সময় কুমার শানু পরকীয়ায় লিপ্ত ছিলেন। এসব মন্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে নিজের ভাবমূর্তি রক্ষার জন্য ৫০ কোটি টাকার মানহানি মামলা করেন গায়ক। 

শানুর আইনজীবীর ভাষ্যমতে, প্রাক্তন স্ত্রীর এসব মন্তব্যের কারণে গায়কের ব্যক্তিগত ও আর্থিক ক্ষতি হয়েছে এবং তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ্যে আনলেন ভারতী

কুমার শানুর পক্ষেই রায় দিলেন আদালত

অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন

বিয়ে করছেন ধানুশ-ম্রুণাল!

সত্যিই কি বয়সে বড় পুরুষে আসক্ত ঋতাভরী?

‘আপনাদের ভালোবাসা চাই’