শিরোনাম

‘মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার’

প্রকাশনার সময়: ৩১ জুলাই ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির কোনো বড় ধরনের উন্নয়ন হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি বলছে, বর্তমান অন্তর্বর্তী সরকার এখনও মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে পারেনি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) এক বিবৃতিতে এইচআরডব্লিউ জানায়, শেখ হাসিনার সরকারের সময় যে ধরনের ভয় ও দমন-পীড়ন ছিল, তা কিছুটা কমেছে। কিন্তু বিরোধী দল দমন, বিচারবহির্ভূত কাজ ও হেফাজতে মৃত্যু বন্ধ হয়নি।

এইচআরডব্লিউ-এর এশিয়া বিভাগের উপ-পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, এক বছর আগে যারা গণতন্ত্র ও মানবাধিকারের স্বপ্নে আন্দোলনে নেমেছিলেন, সেই স্বপ্ন এখনও পূরণ হয়নি। ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার এক ধরনের অচলাবস্থায় আটকে আছে।

তিনি বলেন, সংস্কারবিহীন নিরাপত্তা বাহিনী কখনো চরমপন্থী, আবার কখনো প্রতিশোধপরায়ণ রাজনৈতিক গোষ্ঠীগুলোর ভারসাম্য রক্ষা করতে গিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে।

মন্তব্য করুন