শিরোনাম

হতাহতের তথ্য গোপনের দাবি অপপ্রচার: প্রেস উইং

প্রকাশনার সময়: ২২ জুলাই ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের তথ্য গোপনের যে অভিযোগ করা হচ্ছে তা নাকচ করেছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, এটি সম্পূর্ণ অপপ্রচার। সরকার যথাযথভাবে হতাহতদের শনাক্ত ও তালিকা করছে বলেও জানিয়েছে প্রেস উইং।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিজ্ঞপ্তিতে এই কথা জানান।

মন্তব্য করুন