শিরোনাম

গণভোট ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে জাতীয় সেমিনার আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য

প্রকাশনার সময়: ১৩ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ” শীর্ষক একটি জাতীয় সেমিনার সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনের মুক্তিযোদ্ধা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমীর ডা. শফিকুর রহমান, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমীর মাওলানা মামুনুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট ও বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ এবং আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, বিশ্লেষক ও বুদ্ধিজীবীরা অংশ নেন। এছাড়া জুলাইয়ের আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা, ছাত্র প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা গণভোটের রায় এবং সরকারের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বর্তমান পরিস্থিতিকে দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকট হিসেবে তুলে ধরেন।

মন্তব্য করুন