গাবতলীতে বাসের ধাক্কায় একই পরিবারের ২ নারী নিহত
রাজধানীর গাবতলীতে রাস্তা পারাপারের সময় চাঁদনী ট্রাভেলস নামে একটি চলন্ত বাসের ধাক্কায় একই পরিবারের দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত এক শিশুসহ আরেক নারীকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে। দুজনের মধ্যে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে গাবতীর গরুর হাটের বিপরীতে সড়কে পারাপারের সময় দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত থাকা দারুস সালাম থানার এসআই সাইফুদ্দিন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, গাবতলী গরুর হাটের পাশ থেকে ডিপজল কাউন্টারের সামনের ডিভাইডার হয়ে রাস্তা পার হচ্ছিলেন তিন নারী ও একটি শিশু। ঠিক ওই সময়ে সাভার থেকে আসা চাঁদনী পরিবহনের একটি বাস প্রথমে ছোট বাচ্চাটিকে ধাক্কা দেয়। এতে বাচ্চাটি ছিঁটকে পড়ে যায়।
এ ঘটনার পরপরই চালক বাসটি দ্রুত গতিতে টান দিলে তিন নারী বাসের সামনে পড়ে যান। চালক বাসটি তাদের ওপর দিয়ে চালিয়ে দিলে দুজনের মাথা এবং একজনের দেহের ওপর দিয়ে যায়। পরে পুলিশ ধাওয়া দিয়ে বাসটিকে আটক করতে সক্ষম হয়। বাসের চালককে আটক করা হয়েছে।
মন্তব্য করুন

