শিরোনাম

জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

প্রকাশনার সময়: ৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ বাংলাদেশি। 

শনিবার (৭ নভেম্বর) ভোররাতে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। 

জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তারা জানান, নিহত বাংলাদেশিরা মদিনা থেকে একটি গাড়িতে করে জেদ্দার দিকে যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, আজ ভোরে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে বাংলাদেশিদের বহনকারী একটি বাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়।

মন্তব্য করুন