শিরোনাম

ফ্যাসিস্ট আ.লীগের আর এ দেশে রাজনীতি করার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশনার সময়: ৬ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

গণহত্যা ও আলেম-ওলামার রক্তের দাগ যে আওয়ামী লীগের গায়ে লেগে আছে, সেই ফ্যাসিস্ট দলের আর এদেশের রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যারা গণহত্যা চালিয়েছে, আলেম-ওলামার রক্ত ঝরিয়েছে এবং মানুষকে মসজিদে ইবাদত পর্যন্ত করতে বাধা দিয়েছে, এ দেশে তাদের রাজনীতি করার কোনো সুযোগ নেই।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসার বার্ষিক মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। মাদরাসাটির পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী মাহফিলে সভাপতিত্ব করেন।

মন্তব্য করুন