শিরোনাম

থমথমে মিরপুর, এবার পুলিশের গাড়িতে আগুন

প্রকাশনার সময়: ১ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের মধ্যে এবার পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

রোববার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার পর মিরপুরের পূরবী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন বলেন, খবর পেয়ে পল্লবী ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এর আগে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রোববার সকাল থেকে মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পরে মিরপুর-১০ এলাকা থেকে শ্রমিকেরা সরে গেলেও ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়নি।

মন্তব্য করুন