শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২

প্রকাশনার সময়: ১১ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে আগুনের ঘটনা ঘটেছে। এতে বগিটির কয়েকটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় মোরছালিন (১৮) ও রনি (২০) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনটি শান্টিং করার সময় এ ঘটনা ঘটে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও স্টেশন কর্তৃপক্ষ জানায়, তিতাস কমিউটার ট্রেনটি প্রতিদিন ভোর ৫টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বুধবার ভোররাতে ট্রেনটি শান্টিং করার সময় গেটকিপার স্বাধীন আহমেদ একটি বগির ভেতরে আগুন দেখতে পান। পরে তিনি তাৎক্ষণিকভাবে রেলওয়ে কন্ট্রোল অফিস ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ ঢেলে পরিকল্পিতভাবে ট্রেনের বগিতে আগুন দেওয়া হয়েছে।

মন্তব্য করুন