শিরোনাম

স্ত্রীর পরকীয়ার জেরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

প্রকাশনার সময়: ১৫ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

বগুড়ায় স্ত্রীর পরকীয়া ও অন্যত্র বিয়ের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন রাহুল যাদব (৩২) নামে এক ব্যবসায়ী। বৃহস্পতিবার (১৪মে) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাহুল যাদব বগুড়া শহরের নামাজগড় ডালপট্টি এলাকার নিরঞ্জন গোয়ালার একমাত্র ছেলে। তিনি দেশে বিভিন্ন ভোগ্যপণ্যের ডাল আমদানির ব্যবসা করতেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে রাহুল যাদবের স্ত্রী পরকীয়ায় জড়িয়ে আট বছরের মেয়েকে রেখে অন্য এক যুবককে বিয়ে করেন। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

বৃহস্পতিবার সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে আত্মহত্যার ইঙ্গিত দিয়ে একটি স্ট্যাটাস দেন রাহুল। পরে দুপুর ২টার দিকে নিজ বাড়িতে বিষাক্ত ট্যাবলেট সেবন করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

মন্তব্য করুন