শেয়ালগুলো কাছে এসে চিৎকার করতো : সাফা কবির
জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির বর্তমানে তার নতুন কাজ নিয়ে বেশ আলোচনায়। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের কাজের অভিজ্ঞতা ও শুটিংয়ের রোমাঞ্চকর সব স্মৃতি শেয়ার করেছেন তিনি। বিশেষ করে ‘চা গরম’ নাটকে শুটিং চলাকালীন চা বাগানের বিচিত্র অভিজ্ঞতা ভক্তদের মাঝে নতুন কৌতূহল তৈরি করেছে।
সাফা জানান, চা বাগানের মানুষগুলোর সরলতা আর আতিথেয়তায় তিনি মুগ্ধ। অভিনেত্রী বলেন, ‘ওখানকার মানুষগুলো অদ্ভুত রকমের মায়াবী। কাজের সুবাদে তাদের সাথে কথা বলার, তাদের বাড়িতে বসে খাবার খাওয়ার সুযোগ হয়েছে। শুটিং শেষে ফিরে আসার সময় তাদের মন খারাপ দেখে আমার নিজেরও খুব খারাপ লাগছিল।’
মন্তব্য করুন

