শিরোনাম

গাজীপুরে চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু

প্রকাশনার সময়: ১০ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় চোর সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৯ মে) মধ্যরাতে গরু চুরির সময়  এলাকাবাসী চোর চক্রের তিনজনকে আটক করে। এসময় তাদের গণপিটুনিতে তিনজন মারা যান। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে এবং মরদেহ মর্গে পাঠায়। এছাড়া গরু চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি আগুনে পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী।

রোববার (১০ মে) সকালে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় জানা যায়নি।

মন্তব্য করুন