শিরোনাম

ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিন ছুটির ঘোষণা দিলো সরকার

প্রকাশনার সময়: ৭ মে ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি বাড়িয়ে টানা ৭ দিন নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে থেকে শুরু হয়ে ঈদের ছুটি চলবে ৩১ মে পর্যন্ত। তবে দীর্ঘ এই ছুটি সমন্বয়ের জন্য ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে ২৩ ও ২৪ মে সরকারি অফিসগুলো স্বাভাবিকভাবে খোলা থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করা এবং ঘরমুখী মানুষের চাপ কমাতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে কর্মজীবী মানুষ যাতে পরিবার-পরিজনের সঙ্গে স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারেন, সে বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তে এবারের ঈদুল আজহার ছুটিতে বাড়তি স্বস্তি ও আনন্দ যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন